স্প্যানিশ কাপ কোপা দেল রেতে, থমাস পার্তির একমাত্র গোলে রিউস দিপোর্তকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর ফলে দুই লেগে ৩-১ অ্যাগ্রিগেটে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে দিয়াগো সিমিওনের শিষ্যরা। দিনের আরেক ম্যাচে, হুয়েস্কাকে ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।
ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে রিউস গোলরক্ষক বারবারই হতাশ করেছে স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে কাঙ্খিত গোলের দেখা পায় তারা। থমাস পার্তির গোলে নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিমিওন শিষ্যরা।
দিনের আরেক ম্যাচে, হুয়েস্কার বিপক্ষে খেলতে নামে ভিয়ারিয়াল। ২৮ মিনিটে মানু ত্রিগোরাসের গোলে লিড নেয় দ্য ইয়েলোরা।
দ্বিতীয়ার্ধে ত্রিগোরাসের অ্যাসিস্ট থেকে গোল করে ভিয়ারিয়ালের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন রবার্তো সোলদাদো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: