গুগলে বাংলাদেশে সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তিদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছেন মুস্তাফিজুর রহমান। সেরা দশের তালিকায় মুস্তাফিজ ছাড়াও জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ ও মাশরাফি বিন মুর্তজা।
গুগল ট্রেন্ডে ২০১৩ সাল থেকে বাংলাদেশ থেকে খোঁজার যে শীর্ষ দশ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়, তাতে এই প্রথম কোন বাংলাদেশী ক্রিকেটার শীর্ষে জায়গা করে নিয়েছে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজ একের পর এক রেকর্ড গড়েছেন।
কিছুদিন আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির ওয়ানডে একাদশে জায়গা করে নেন তিনি। আর এবার জায়গা করে নিলেন গুগলের সবচেয়ে বেশি খোঁজ করা ব্যক্তির তালিকায়।
গুগলের প্রকাশ করা এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন তাসকিন আহমেদ ও নবম স্থানে মাশরাফি বিন মুর্তজা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: