খেলা

জাতীয় ফুটবল দল ভারত যাচ্ছে রোববার

ফেডারেশনের সম্মেলন
ফেডারেশনের সম্মেলন

সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসরে অংশ নিতে আগামীকাল রোববার ভারতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই ঢাকা ছাড়বেন কোচ মারুফুল হক ও তার শিষ্যরা। ২৪ ডিসেম্বর বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাফ মিশন শুরু হওয়ার আগের দিন শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ও অধিনায়ক।

সংবাদ সম্মেলনে দুজনের কন্ঠেই ছিল একই সুর। জানালেন দলের লক্ষ্য একটিই শিরোপা জয়।

২৩ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হচ্ছে, বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ডিসেম্বর। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। বি-গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও রয়েছে মালদ্বীপ ও ভূটান। প্রতিপক্ষদের কাউকেই হালকাভাবে নিতে চান না বাংলাদেশ কোচ।

এদিকে, অধিনায়ক মামুনুলের মতে মানসিকতার পরিবর্তনই দলের জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখবে।

সাফ চ্যাম্পিয়নশিপের আগে নেপালের সঙ্গে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক গোলে জিতলেও, কোচ মারুফুলের অধীনে প্রথম জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ব্যর্থতা ভুলে এই জয়কেই সাফের প্রেরণা হিসেবে কাজে লাগাতে চান মামুনুলরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ