খেলা

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী দল

বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দল

এএফসি অনুর্ধ্ব ১৪ রিজিওনাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। ফাইনালে ১-০ গোলে নেপালকে হারিয়ে অনুর্ধ্ব ১৪- এর এ অঞ্চলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ক্ষুদে টাইগ্রেসরা।

কাঠমান্ডুর আর্মি ভেন্যুতে নেপালের বিপক্ষে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে কৃষ্ণা রানীর দল। ম্যাচের ১৬ মিনিটেই বাংলাদেশের আক্রমণকে সাফল্য এনে দেন মারিয়া।

তার গোলে লিড নেয় টাইগ্রেসরা। লিড ধরে রেখেই টানেলে ফেরে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় নেপাল। পাল্টা আক্রমণ করে বাংলাদেশও। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি।

ফলে মারিয়ার একমাত্র গোলটি বাংলাদেশ অনুর্ধ্ব ১৪ নারী দলকে এনে দেয় শিরোপা। এ ফাইনালটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এপ্রিলের ২৫ তারিখ।

তবে ভূমিকম্পের কারণে পরিত্যক্ত হয়েছিল ম্যাচ। বিধ্বস্ত নেপাল থেকে সে সময় জরুরি নোটিশে দেশে ফিরিয়ে আনা হয়েছিল কৃষ্ণা রানীর দলকে।

ফাইনালে যারা খেলেছেন: শামসুন্নাহার, রুমা, নার্গিস, শিউলি, সানজীদা, মৌসুমী, কৃষ্ণা (অধিনায়ক), মার্জিয়া, স্বপ্না, মারিয়া, তাসলিমা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ