খেলা

আবারো প্রমাণিত ক্রিকেটের জন্য বাংলাদেশ নিরাপদ: পাপন

নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন

সফলভাবে বাংলাদেশ প্রমিয়ার লিগ-বিপিএল আয়োজনের মধ্যদিয়ে আবারো প্রমাণিত হয়েছে ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ নিরাপদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, প্রথম দুই আসরের চেয়ে এবারের আসর ছিল বেশি সফল— এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস খেলোয়াড়দের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়েছে। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও ৭৫ শতাংশ অর্থ পরিশোধ করেছে।

নিরাপত্তার অজুহাতে পূর্ব নির্ধারিত সিরিজ বাতিল করে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া।

বিসিবি সভাপতি জানান, বিপিএল আয়োজন করে বাংলাদেশ আবারো প্রমাণ করেছে যে, ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ নিরাপদ।

বিপিএলের বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছে কিছু গণমাধ্যম— তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য প্রমাণ নেই বলে জানান নাজমুল হাসান।

বিসিবি সভাপতি জানিয়েছেন, ভবিষ্যতে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ও ভেন্যু দুটিই বাড়ানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের।

নানাবিতর্ক আর চড়াই উৎরাই পেরিয়ে দুই বছরের বিরতির পর আবারো মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। প্রায় তিন সপ্তাহের জমজমাট লড়াই শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামে বিপিএলের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ