হ্যামিলটনে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও টেস্টে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ব্ল্যাক ক্যাপরা।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১০৮ রানে অপরাজিত থাকা কেন উইলিয়াসন।
৫ উইকেটে ১৪২ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ওয়াটলিংকে সঙ্গে নিয়ে ব্যাট করতে নামেন ৭৮ রানে অপরাজিত থাকা কেন উইলিয়ামসন। দায়িত্বশীল ব্যাট করে সেঞ্চুরি পূরণ করেন তিনি।
আর এই সেঞ্চুরির মধ্যে দিয়ে ব্ল্যাক ক্যাপদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের মালিক হলেন উইলিয়ামসন। তার অপরাজিত ১০৮ রানে ভর করে ৫ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: