বাংলাদেশের টাইগার সাকিব আল হাসানকে ১ কোটি ১০ লাখ টাকা চুক্তিতে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের ক্লাব করাচি কিংস।
সাকিবের দল করাচি কিংসের অন্য সদস্যরা হলেন শোয়েব মালিক ও সোলেহ তানভির।
মোট ১০ জন বাংলাদেশি খেলারের মধ্যে সবার প্রথম সাকিবকেই দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের ক্লাবটি।
দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া পিসিএলে মোট ৫টি দল অংশ নেবে। এছাড়া শহীদ আফ্রিদি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দারসের হয়ে খেলবেন হার্ড হিটার ক্রিস গেইল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: