খেলা

আট বছরের জন্য নিষিদ্ধ ব্ল্যাটার-প্লাতিনি

 ব্ল্যাটার-প্লাতিনি
ব্ল্যাটার-প্লাতিনি

শেষ পর্যন্ত ফিফা থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি।

এ আট বছর ফুটবল সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে এ দুজন অংশ নিতে পারবেন না। এর অর্থ উয়েফা সভাপতিরও পদও হারাতে হচ্ছে ৬০ বছর বয়সী প্লাতিনিকে। আর ৭৯ বছর বয়সী ব্ল্যাটারের জন্য খুব সম্ভবত ফুটবল অধ্যায় শেষই হয়ে গেল।

গত ২০০১ সালে একটা আর্থিক লেনদেন নিয়ে অস্বচ্ছতার অভিযোগ এসেছিল ব্ল্যাটার-প্লাতিনির বিরুদ্ধে। ফিফার একটা প্রকল্পের জন্য পরামর্শক হিসেবে ২০ লাখ ডলার নিয়েছিলেন প্লাতিনি। সেটা হয়েছিল ব্ল্যাটারের মধ্যস্থতায়।

অভিযোগ এসেছিল, সেই লেনদেনে ফিফার স্বার্থ রক্ষিত হয়নি। পরে ফিফার নৈতিকতা কমিটি দুজনকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে। প্লাতিনি অবশ্য সর্বোচ্চ ক্রীড়া আদালতেও সাময়িক এই শাস্তি প্রত্যাহারের আবেদন করেছিলেন। কিন্তু লাভ হয়নি। আট বছর নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকে জরিমানাও গুনতে হবে। ব্ল্যাটারকে জরিমানা ৪০ হাজার ডলার, আর প্লাতিনির ৮০ হাজার ডলার।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে ব্ল্যাটার ও প্লাতিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ