নতুন বছর ২০১৬ সালের ফ্রেব্রুয়ারিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।
আগামী ফ্রেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্টে সিরিজের পর অবসরের ঘোষণা দিলেন এই ৩৪ বছর বয়সী তারকা।
নিউজিল্যান্ডের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ম্যাককালাম। এ পর্যন্ত ৯৯ টি টেস্ট ম্যাচে ৬২৭৩ রান করেছেন তিনি।
ম্যাককালামের অধীনে চলতি বছরে বিশ্বকাপের রানার্স আপ হয়েছিল নিউজিল্যান্ড। তার উত্তরসূরি হিসেবে কেন উইলিয়ামসনের কথা ভাবছে নিউজিল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: