খেলা

আর্সেনালের কাছে পরাজয় ম্যানচেস্টার সিটির

আর্সেনাল
আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে, ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে গানাররা। সমান ম্যাচে ৩২ পয়েন্ট সিটিজেনদের।

এমিরেটস স্টেডিয়ামে, ম্যাচের শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। ৩৩ মিনিটে ম্যানসিটির বিপক্ষে লিড নেয় গানাররা। মেসুত ওজিলের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন থিও ওয়ালকট।

বিরতিতে যাবার আগে ব্যবধান দ্বিগুন করে স্বাগতিকরা। এবার ওজিলের পাস থেকে স্কোরশিটে নাম লেখান অলিভিয়ে জিরু। খেলা শেষ হবার মিনিট দশেক আগে একটি গোল শোধ করে সিটিজেনরা।

ডি বক্সের বাহির থেকে ইয়া ইয়া তোরের শট রুখে দিতে ব্যার্থ হন গানার গোলরক্ষক পিটার চেক। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ