আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে গোল করায় রিভার প্লেইট সমর্থকদের কাছে হেনস্থা হয়েছেন লিওনেল মেসি। টোকিও বিমানবন্দরে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে অপমানিত হয়েছেন তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ হ্যাভিয়ের মাশেরানোও।
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেইটকে ৩-০ ব্যবধানে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে বার্সেলোনা। একটি গোল করেন মেসি। আর এতেই চটে যায় রিভার প্লেইটের উগ্র সমর্থকের দল। যদিও গোল করার পর বিনীত ভঙ্গিতে ক্ষমা চেয়েছিলেন মেসি। কিন্তু তাতেও মন গলেনি এ সমর্থকদের।
স্বদেশী ক্লাবের বিপক্ষে গোল করায়, বিমানবন্দরে মেসি ও মাশেরানোকে পেয়ে তারা টিটকারি দিতে থাকেন। এ সময় বার্সা সতীর্থ সুয়ারেজ ছাড়াও আরও কয়েকজন তাদের রক্ষা করেন। যদিও রিভার প্লেইট সভাপতি এমন ঘটনার জন্য পরবর্তীতে ক্ষমা চেয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: