পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসে খেলবেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। প্লেয়ার্স ড্রাফটের দ্বিতীয় দিনে সাকিবের দল করাচি কিংস কিনেছে মুশফিককে।
চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পিএসএলে খেলবেন মুশফিক। সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে টেনেছে তাকে। সিলভার ক্যাটাগরির বেইজ প্রাইজ ২৫ হাজার ডলার।
ফলে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। প্লেয়ার্স ড্রাফটের প্রথম দিন অবিক্রীত থাকা মুশফিক দল পেলেন দ্বিতীয় দিন। বাংলাদেশের দশ জনের নাম উঠেছিল প্লেয়ার্স ড্রাফটে।
তাদের মধ্যে শহীদ আফ্রিদীর দল পেশোয়ার জালমিতে তামিম ও মুস্তাফিজুর রহমান গেছেন লাহোর কালান্দার্সে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: