আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয়।
দূর্জয় বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ১টি টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর আগামী জুন-জুলাইয়ে অ্যাওয়ে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবে টাইগাররা। সেখানে ২টি টেস্টের পাশাপাশি ওয়ানডে ম্যাচ আয়োজনের কথা রয়েছে।
অনূর্ধ-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলের খেলা ঢাকার পরিবর্তে সিলেট ও খুলনায় হতে পারে।
এছাড়া নতুন ১৫ জন ক্রিকেটারের সঙ্গে বিসিবি চুক্তি করবে বলে জানিয়েছেন দূর্জয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: