বক্সিং ডে টেস্টে শনিবার মাঠে নামবে ক্রিকেটের জায়ান্ট দলগুলো। শনিবার বাংলাদেশের সময় দুপুর ২টায় মাঠে নামবে দুদল।
ডারবানে, ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচের প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলছেন না ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অ্যালেক্স হলস।
এদিকে, মেলবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। আর ক্রাইস্ট চার্চে, ভোর চারটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: