খেলা

টাইমস অব ইন্ডিয়ার বর্ষসেরা তালিকায় সাব্বির-মুস্তাফিজ

সাব্বির-মুস্তাফিজ
সাব্বির-মুস্তাফিজ

ভারতের শীর্ষ গণমাধ্যম-টাইমস অব ইন্ডিয়ার ২০১৫ সালের টি-টোয়েন্টি ব্যাটিং ও বোলিংয়ে, সেরা ৫ ক্রিকেটারের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।

২০১৫ সালের সেরা পাঁচ ব্যাটিং ইনিংসে তৃতীয় অবস্থানে সাব্বির। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তার ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসটি স্থান পেয়েছে তালিকায়। শীর্ষে রয়েছে কেইপ টাউনে ক্রিস গেইলের ৩১ বলে ৭৭ রানের ইনিংস।

এদিকে, সেরা বোলিং স্পেলে চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তার ২০ রানে দুই উইকেট নেয়া স্পেলটিকে নির্বাচন করা হয়েছে।

তালিকার শীর্ষে আছে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডেভিড ওয়াইজের ২৩ রানে ৫ উইকেট নেয়া স্পেলটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ