খেলা

সাফ চ্যাম্পিয়নশীপ: মালদ্বীপের কাছে হেরেছে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশীপ
সাফ চ্যাম্পিয়নশীপ

সাফ চ্যাম্পিয়নশীপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই শেষ হয়ে গেলো লাল সবুজদের। এর আগে প্রথম খেলায় আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিলো বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হেরে যাওয়ায়, টুর্নামেন্টে টিকে থাকতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না বাংলাদেশের।

সেকারনেই কেরালার ত্রিভানদ্রাম স্টেডিয়ামে শুরু থেকেই মালদ্বীপের রক্ষণে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মারুফুল হকের শীষ্যরা।

তবে জাহিদ হোসেন ও শাখাওয়াত হোসেন রনি'র শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় লাল সবুজরা।

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও গোল খেয়ে বসে বাংলাদেশ। ডি বক্সের মধ্যে ওয়ালী ফয়সালের হ্যান্ডবলে পেনাল্টি পায় মালদ্বীপ। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন অধিনায়ক আলী আশফাক।

দ্বিতীয়ার্ধে আক্রমনাত্বক ফুটবল উপহার দেয় উভয় দলই। গোলরক্ষ শহীদুল আলমের দৃঢ়তায় বেশ কয়েকবার ভেস্তে যায় মালদ্বীপের আক্রমন।

গোলের সুযোগ সৃষ্টি করেও বার বার ব্যর্থ হয় মারুফুল হকের শীষ্যরা।

৮৭ মিনিটে সোহেল রানার শটে মাথা ছুঁয়ে বাংলাদেশকে সমতা এনে দেন হেমন্ত ভিনসেন্ট।

তবে বাংলাদেশ শিবিরে উল্লাসের রেশ কাটার আগেই আরো একটি গোল করে মালদ্বীপকে আরো একবার এগিয়ে নেন নাইজ হাসান।

ইনজুরি টাইমে নাশিদ আহমেদ আরো একটি গোল করে ৩-১ গোলের জয় এনে দেন মালদ্বীপকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ