ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিং ডেতে হেরেছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল ও লেইস্টার সিটি। সাউদাম্পটনের কাছে ৪-০ গোলে আর্সেনাল ও লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছে লেইস্টার।
শীর্ষে ওঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আর্সেনাল। গোল করার সুযোগ হাতছাড়া করলেন অলিভিয়ের জিরু, থিও ওয়ালকটরা। দুটি গোল করে ম্যাচসেরা হয়েছেন সাউদাম্পটনের শেইন লং।
এদিকে, নয় ম্যাচে অপরাজিত থাকার পর হারের দেখা পেল লেইস্টার সিটি। ক্রিশ্চিয়ান বেনতেকের গোলে ইপিএলের শীর্ষ দলটিকে হারিয়েছে লিভারপুল। তবে হারলেও শীর্ষেই রয়েছে লেইস্টার।
আর্সেনাল জিতলে শীর্ষ স্থান হারাতে হত ফক্সদের। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল হারলেও, জিতেছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।
আর পয়েন্ট তালিকায় সাতে থাকা ওয়াটফোর্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: