সাফ চ্যাম্পিয়নশীপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তবে, প্রথম দুই ম্যাচ হারায়, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে মামুনুল বাহিনীর।
কেরালার ত্রিভানদ্রাম স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ৮ মিনিটে তপু বর্মনের গোলে লিড নেয় মারুফুল হকের শীষ্যরা। ২৪ ও ৬৭ মিনিটে দুইবার ভুটানের জালে বল পাঠান শাখাওয়াত হোসেন রনি। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় পায় বাংলাদেশ।
এদিকে, ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মালদ্বীপের মুখোমুখি আফগানিস্তান। এ পর্যন্ত গোল করতে পারেনি কোনো দলই।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: