খেলা

মেলর্বোনে সিরিজ জয় নিশ্চিত অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া

মেলর্বোনে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৪৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়দের ইনিংস।

তৃতীয় দিনের শেষ বিকেলে ৩ উইকেটে ১৭৯ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে চতুর্থদিনের শুরুতে ৪৬০ রানের পাহাড়সম লক্ষ্য দাড়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে।

হাতে দুইদিন থাকলেও, হেজেলউড ও পেটিনসনের বোলিং তোপে শুরু থেকেই বিপাকে পরে ক্যারিবিয় ব্যাটসম্যানরা। ১৫০ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা।

ষষ্ঠ উইকেটে দিনেশ রামদিন ও হোল্ডার শতরানের জুটি করলেও পরাজয় এড়াতে পারে নি সফরকারীরা। রামদিন ৫৯ ও হোল্ডার ৬৮ রান ফিরে যাওয়ার পরই, দ্রুত শেষ হয় ক্যারিবিয়দের ব্যাটিং, ২৮২ রান থামে তাদের ইনিংস।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ