বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালয়েশিয়া। এছাড়াও শ্রীলঙ্কা ও নেপাল রয়েছে গ্রুপ ‘এ’ তে। অন্য গ্রুপে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দলের সঙ্গে রয়েছে বাহরাইন, ক্যাম্বোডিয়া ও মালদ্বীপ। আজ রাজধানীর একটি হোটেলে এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসর।
জমজমাট এক আয়োজনে ড্র এর মধ্য দিয়ে ঠিক হলো বঙ্গবন্ধু গোল্ড কাপের দুই গ্রুপ। গতবছরের আয়োজনে ছিল ৮টি দল। এবারের আসরও ৮ দলেরই। তবে ৬টি বিদেশি দলের সঙ্গে রয়েছে বাংলাদেশের জাতীয় ও অনুর্ধ্ব-২৩ দল। গতবারের সিঙ্গাপুর ও থাইল্যান্ড এবার নেই। নতুন দল হিসেবে আসছে ক্যাম্বোডিয়া, নেপাল ও মালদ্বীপ।
গ্রুপ ‘এ’ তে, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে রয়েছে টুর্নামেন্ট ফেবারিট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালয়েশিয়া। অন্য দুটি দল হলো শ্রীলঙ্কা ও নেপাল।
আর গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দলের সঙ্গে মোকাবেলা হবে বাহরাইন, ক্যাম্বোডিয়া ও মালদ্বীপের।
আগেরবারের মতো এবারের আসরও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাফুফের সভাপতি।
আগামী ৮ জানুয়ারী শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। প্রথমে ঢাকা ও সিলেটে খঘেলার কথা বলা হলেও শেষ পর্যন্ত ভেন্যু হিসেবে যশোর ও ঢাকাকেই চূড়ান্ত করেছে বাফুফে।