শারজায় ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আফগানিস্তান।
টস জিতে ব্যাট করতে শুরুটা ভালো হয় জিম্বাবুয়ের। দলীয় ৭১ রানে পিটার মুর ও একরান পরে মুতুমবামি ফিরে গেলেও, তৃতীয় উইকেটে মাসাকাদজা ও আরভিনের ৯৮ রানের পার্টনারশিপে বড় সংগ্রহের পথে এগুতে থাকে সফরকারীরা।
ব্যক্তিগত ৭৩ রানে আরভিন ফিরে যাওয়ার পরই রানের চাকা ধীরগতির হয়ে যায় জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে চিগুম্বুরার দল।
জবাবে শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। মোহাম্মদ শাহজাদের অপরাজিত ১৩১ রান, সহজ জয়ের ভিত করে দেয় তাদের। ৪৭.৪ বলে ৪ উইকেটের জয় তুলে নেয় আফগানরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: