সিলেটের পরিবর্তে যশোরে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের খেলা। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে জমজমাট আয়োজনের মধ্যদিয়ে ড্র অনুষ্ঠানে নতুন ভেন্যুর নাম জানানো হয়।
৮ জানুয়ারি যশোরে শুরু হয়ে শেষ হবে ২০ জানুয়ারি ঢাকায়।
গতবারের আয়োজনে ছিল ৬টি দল। এবারের আসর হবে ৮ দলের। ৬টি বিদেশি দলের সঙ্গে রয়েছে বাংলাদেশের জাতীয় ও অনূর্ধ-২৩ দল।
গ্রুপ ‘এ’ তে, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালয়েশিয়া, অন্য দুটি দল হলো শ্রীলঙ্কা ও নেপাল।
গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দলের সঙ্গে মোকাবেলা হবে বাহরাইন, ক্যাম্বোডিয়া ও মালদ্বীপ। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা সিলেটে হওয়ায়, টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ঢাকার সঙ্গে যশোরকে চূড়ান্ত করেছে বাফুফে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: