লা লিগায় বছরে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।
বার্সার হয়ে নিজের ৫০০তম ম্যাচে গোল করেছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও।
দুর্দান্ত একটা বছর পার করেছে বার্সেলোনা। ২০১৫ সালে সব ধরনের প্রতিযোগিতায় লুই এনরিকের শিষ্যরা জিতেছে ৫টি শিরোপা।
বছরে নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। হেইকো ওয়েস্টারম্যানের আত্মঘাতী গোলের পর বার্সার হয়ে নিজের ৫০০তম ম্যাচে গোল করেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে এটি আর্জেন্টাইন সুপাস্টারের ৪২৫তম গোল। এছাড়াও জোড়া গোল করেন লুইস সুয়ারেজ।
দিনের আরেক ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বছরের শেষ ম্যাচে জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদও।
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা। শুরুতে পেনাল্টি মিস করলেও, পরে দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।