খেলা

সারিনোর একমাত্র গোলে হারলো ভ্যালেন্সিয়া

 ভ্যালেন্সিয়া
ভ্যালেন্সিয়া

স্প্যানিশ লা লিগায় ব্রুনো সারিনোর একমাত্র গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ভিয়ারিয়াল। এই জয়ে সেল্টা ভিগোকে টপকে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল দ্য ইয়েলো সাবমেরিনরা।

স্তাদিও এল মাদ্রিগাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমন ও পাল্টা আক্রমনে চলতে থাকে খেলা। গোলের সুযোগও চলে আসে স্বাগতিকদের সামনে।

তবে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠাতে ব্যার্থ হয় দ্য ইয়েলো সাবমেরিনরা। গোলবিহীনভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

ম্যাচের ৬৪ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় স্বাগতিকরা। ২২ গজ দূর থেকে ফ্রি কিকে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠান ব্রুনো সারিনো।

সমতায় ফিরতে মরিয়া চেষ্টা করে গেলেও গোলের দেখা পায়নি গ্যারি নেভিলের শিষ্যরা। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ