গতবছর ২০১৫ সালের টেস্টের সর্ব শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। পরিবর্তন নেই অলরাউন্ডারদের তালিকার। এক নম্বরে রবিচন্দ্রন আশ্বিন রয়েছেন। এরপরের স্থান সাকিব আল হাসানের।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ে সবার ওপরে রয়েছেন মুমিনুল হক ও বোলিংয়ে সাকিব আল হাসান।
বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে মুমিনুলের স্থান ২৫ নম্বরে। তারপরই রয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিকুর রহিম রয়েছে ৪১ ও মাহমুদুল্লাহ ৪৫ নম্বরে।
টেস্টের সর্বসেরা ব্যাটসম্যান হয়েছে স্টিভেন স্মিথ। তবে শীর্ষ দশে স্থান পায়নি ভারতীয় কোনো ব্যাটসম্যান।
এদিকে, ব্যাটিংয়ের শীর্ষে কোনো ভারতীয় না থাকলেও সেরা বোলার হয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। সেরা বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ১৮ নম্বরে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: