ইংরেজি নববর্ষের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন দেশ-বিদেশের জনপ্রিয় খেলোয়াড়রা। টুইটার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেইসবুক পেইজে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে মা, স্ত্রী ও মেয়ের সঙ্গে ছুটি কাটানো সাকিব আল হাসান তুষার পড়ার ভিডিও শেয়ার করেছেন।
শুভকামনা জানিয়ে পোস্ট করেছেন তামিম ইকবাল। ভক্তদের নতুন বছরের শুভকমানা দিয়ে ভিডিও ম্যাসেজ দিয়েছেন মুশফিকুর রহিম।
এদিকে, ফুটবল জগতের তারকা রোনালদো-মেসিরাও পিছিয়ে নেই। সমর্থকদের ধন্যবাদ দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লিওনেল মেসি। আর ভক্তদের জন্য টুইটারে ভালোবাসা জানায়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এছাড়াও ডেভিড ওয়ার্নার, সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদালসহ ক্রীড়াব্যাক্তিত্বরা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।