সাকিব আল হাসানকে ছাড়লেন না শাহরুখ খান—আইপিএলের আগামী মৌসুমেও শাহরুখের কোলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলবেন সাকিব।
আগামী মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের জন্য এরই মধ্যে খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে কেকেআর। সেখানে বিদেশী খেলোয়াড়দের তালিকায় রয়েছেন বিশ্বের সেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১১ সাল থেকে কেকেআরে খেলছেন সাকিব।
২০১৪ সালে আবারো তাকে কিনে নেয় দলটি। সাকিব যোগ দেয়ার পর থেকে দুবার চ্যাম্পিয়ন হবার পাশাপাশি, একবার শেষ চারে খেলেছে কেকেআরে।
এ পর্যন্ত ৫ মৌসুমে ৩২ ম্যাচে ২১ দশমিক দুই আট গড়ে ৩৮৩ রান করেছেন সাকিব আর বল হাতে ঝুলিতে পুরেছেন ৩৮ উইকেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: