বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দল পাঠাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মালয়েশিয়া। তার পরিবর্তে দেশটি শীর্ষ সারির একটি ক্লাব দলকে টুর্নামেন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
গতবছর বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়া যুব দলের কাছেই ২-৩ গোলে হেরেছিল বাংলাদেশ জাতীয় দল। এবার দেশটির যুব দলও আসছে না এ টুর্নামেন্ট খেলতে।
তার পরিবর্তে ঘরোয়া সুপার লিগের ফেল্ডা ইউনাইটেডকে পাঠানো হচ্ছে। এবং দলের বিদেশি ফুটবলারদের ছাড়াই আসছে তারা।
মালয়েশিয়া একাদশ নামে অংশগ্রহন করবে তারা এ টুর্নামেন্টে। দলটিতে জাতীয় দলের ফুটবলার রয়েছেন মাত্র দুইজন। গত মৌসুমে মালয়েশিয়ান সুপার লিগে পঞ্চম হয়েছিল দলটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: