বাংলাদেশ ২০১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে। শুক্রবার ভারতের কেরালায় সাফের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এ খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। ফলে দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ আয়োজন করবে সাফ ফুটবল চ্যাম্পীয়নশীপের।
শেষবার ২০০৩ সালে প্রথমবারের মতো ঢাকায় টুর্নামেন্টের আয়োজক হয়েছিল বাংলাদেশ এবং চ্যাম্পিয়ন হয়ে সাফে নিজেদের একমাত্র শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজরা।
২০১৭ সালে সাফ আয়োজনে আগে থেকেই প্রস্তাব ছিল বাংলাদেশের। ভুটানও চাইছিল আয়োজক হতে। তবে শেষপর্যন্ত বাংলাদেশকেই ‘হোস্ট নেশন’ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: