ক্রিকেটে সাফল্যমণ্ডিত একটি বছরকে বিদায় জানিয়েছে বাংলাদেশ। ফলস্বরুপ বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাও বাড়ছে নতুন বছরে।
তিন তরুণ মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও সাব্বির রহমান জায়গা পাচ্ছেন কেন্দ্রীয় চুক্তিতে।
‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পাচ্ছেন মুস্তাফিজ, সৌম্য ও সাব্বির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিচ্ছেন এ তরুণ ক্রিকেটারা। আর বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম।
এরই মধ্যে নির্বাচকরা ১৫ জনের তালিকা বোর্ডে জমা দিয়েছে। বিসিবির আগামী বৈঠকে চূড়ান্ত হবে সে তালিকা। গতবছর তালিকায় ছিলেন ১৪ জন।
এছাড়াও ক্রিকেটারদের বেতন ২৫% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিসিবির পরিচালনা বিভাগ। তবে টাইগারদের হয়ে গতবিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী তাসকিন আহমেদ এবছরও জায়গা পাননি কেন্দ্রীয় চুক্তির তালিকায়।
এদিকে, মাশরাফি, সাকিব, মুশফিক ও তামিমের পর এবছর এ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভূক্তি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের।