টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। রোববার সকালে মিরপুর স্টেডিয়ামে রিপোর্ট করেছেন ক্রিকেটাররা।
বিশ্বকাপের জন্য ঘোষিত ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করার কথা। মূলত ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখার উদ্দেশ্যেই শুরু হয়েছে ক্যাম্প।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের তৃতীয় আসর শেষে প্রায় দুই সপ্তাহ বিরতির পর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। ফলে ইনজুরিতে থাকা খেলোয়াড়রা বিশ্রাম নিয়ে মাঠে ফেরার সুযোগ পেয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: