খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে ভারতের মুখোমুখি আফগানিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপ
সাফ চ্যাম্পিয়নশিপ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে আছে আফগানরা। কেরালার ত্রিভ্রানদ্রাম স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ। এদিকে, শিরোপা ঘরেই রেখে দেয়ার লক্ষ্য ৬ বারের চ্যাম্পিয়ন ভারতের।

শিরোপা নিজেদের কাছে রেখে দেবার ইচ্ছেটা ভালোভাবেই জানান দিয়েছে আফগানরা। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল, প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের জালে তারা গোল উৎসবে মেতেছে। আক্রমণ, মধ্যমাঠ, কী রক্ষণ, সবদিক থেকেই পরিপূর্ণ একটি দল আফগানিস্তান।

এদিকে, আফগানদের মতো একপেশে জয় না পেলেও, টুর্নামেন্টে ফেভারিটের মতোই খেলেছে ভারত। সেমিফাইনালে মালদ্বীপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে স্বাগতিকদের।

তবে সাফের পরিসংখ্যান ভারতের পক্ষেই। আগের দশ আসরে ছয়বার শিরোপা জয়ের পাশাপাশি, অন্য ৪ বারও শেষ তিনে থেকেছে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ