এস্পানিওলের সঙ্গে গোলশূণ্য ড্র করায় লা লিগার শীর্ষস্থান হারালো বার্সেলোনা। এদিকে, লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে বার্সাকে টপকে শীর্ষে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
চলতি মৌসুমে প্রায় অপ্রতিরোধ্য বার্সেলোনাকে রুখে দিল এস্পানিওল। লুই এনরিকের দল একের পর এক আক্রমণ চালিয়েও এস্পানিওলের জালে বল পাঠাতে পারেনি। লিগে শেষ ৩১ ম্যাচে এটি বার্সার প্রথম গোলশূণ্য ড্র।
দিনের আরেক ম্যাচে বদলি খোলোয়াড় থমাস পারতের গোলে লেভান্তেকে হারায় অ্যাতলেটিকো মাদ্রিদ। এ জয়ে বার্সাকে টপকে শীর্ষে উঠল দিয়েগো সিমিওনির শিষ্যরা।
এদিকে, আজ রাত দেড়টায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে জিতলেও শীর্ষে উঠতে পারবে না রাফায়েল বেনিতেজের শিষ্যরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: