স্প্যানিশ লা লিগায় বছরের প্রথম ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোরা।
স্তাদিও মাস্তেলা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। রোনালদোর পাস থেকে গোল করেন করিম বেনজেমা।
তবে বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। স্পট কিক থেকে গোল করেন দানিয়াল পারেজো। ৮২ মিনিটে ম্যাচে আবারও লিড নেয় লস ব্লাঙ্কোরা।
টনি ক্রুসের সেট পিস থেকে হেডে গোল করেন গ্যারেথ বেল। তবে এক মিনিটের মধ্যেই গোল শোধ করে স্বাগতিকরা।
রদ্রিগোর হেড পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান পাকো। নির্ধারিত সময় শেষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: