রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জিনেদিন জিদানকে।
বার্সেলোনার সঙ্গে শেষ এল ক্লাসিকোতে ৪-০ গোলে হারের পর থেকেই রাফা বেনিতেজকে ছাটাই করার গুঞ্জন শুরু হয়।
গত সোমবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করার পরই বেনিতেজকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ক্লাব কতৃপক্ষ।
তার জায়গায় দায়িত্ব দেয়া পান সাবেক রিয়াল তারকা ও ক্লাবটির দ্বিতীয় সারির দল কাস্তিয়ার কোচ জিনেদিন জিদানকে।
বেনিতেজের অধীনে এ পযর্ন্ত ২৫টি ম্যাচের মধ্যে ১৭টি জয়, ৫টি ড্র ও ৩টি ম্যাচে হেরেছে লস ব্লাঙ্কোরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: