খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহার

 অস্ট্রেলিয়া ক্রিকেট
অস্ট্রেলিয়া ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিরাপত্তার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তবে বাংলাদেশে আয়োজিত এ টুর্নামেন্টের নিরাপত্তার ব্যাপারে অংশগ্রহণকারী দেশগুলোকে আবারো আশ্বস্ত করেছে আইসিসি। অস্ট্রেলিয়ার জায়গায় বাছাইপর্বের রানার্স আয়ারল্যান্ড খেলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

সরকার ও বিসিবির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার সব ধরণের নিশ্চয়তা দেয়া হলেও গেলো অক্টোবরে বাংলাদেশে সিরিজ খেলতে আসেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার নিরাপত্তার অজুহাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলো তারা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, তাদের সরকার জানিয়েছে বাংলাদেশে অস্ট্রেলিয়দের নিরাপত্তা হুমকি রয়েছে আগের মতোই। দলের নিরাপত্তার ব্যাপারে তাদের সরকারের বিভিন্ন তথ্যের ভিত্তিতেই যুব বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট অষ্ট্রেলিয়া।

এ জন্য আইসিসি ও বিসিবি'র কাছে দুঃখ প্রকাশ করেছে অজি ক্রিকেট বোর্ড।

দেশটির সরকার মনে করছে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়দের নিরাপত্তা যথেষ্ট হুমকির মুখে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয় কুটনীতিকদেরকে তাদের পরিবার পরিজনকে দেশে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তর।

ক্রিকেট দল বাংলাদেশে না আসলেও কোনো ধরণের সমস্যা ছাড়াই ঢাকায় বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের ম্যাচ খেলে গেছে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল।

এদিকে, বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নিরাপত্তার ব্যাপারে আবারো অংশগ্রহণকারী দেশগুলোকে আশ্বস্ত করেছে আইসিসি। অস্ট্রেলিয়া পরিবর্তে বাছাই পর্বের রানার্স আপ আয়ারল্যান্ড যুব বিশ্বকাপে খেলবে বলে জানিয়েছে তারা।

মোট ১৬টি দেশ অংশ নিচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ২৭ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট, চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ