খেলা

বিপিএলের মতো ফুটবলেও হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সুপার লিগ

ফুটবল
ফুটবল

এ বছরের নভেম্বরে মাঠে গড়াবে ফুটবলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশ নিবে ৬/৭টি দল। ১৫ বছর এ টুর্নামেন্টটি স্পনসর করবে সাইফ পাওয়ারটেক কোম্পানি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) সঙ্গে স্পনসর কোম্পানির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

ক্রিকেটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আদলে ফুটবলে প্রথমবারের মতো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ (বিএসএল)।

দুই বছর ধরে ভারতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আইএসএল। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটি। বাংলাদেশের ফুটবলেও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বিএসএল আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ উদ্যোগে বাফুফের পাশে দাড়িয়েছে সাইফ পাওয়ারটেক কোম্পানি। পনেরো বছরের চুক্তি হয়েছে। এ সময়ে ফুটবল ফেডারেশনকে ট্যাকনিক্যাল সহযোগিতা দেয়ার পাশাপাশি, ৩৫ কোটি টাকাও দেয়ার কথা সাইফ পাওয়ারটেকের।

বিএসএলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানালেন আগামী বাজেটে ফুটবলের জন্য আলাদা বরাদ্ধ রাখার বিষয়ে প্রস্তাব দেয়া হবে।

ফুটবল বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

অন্যদিকে আরো দুটি বিভাগীয় স্টেডিয়াম তৈরি করার কথা জানালেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ