ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সেমিফাইনালের প্রথম লেগে ক্রিস্টাল প্যারেসকে ১-০ গোলে হারিয়েছে অল রেডরা।
২৬ জানুয়ারি ফিরতী লেগের আগে তাই এগিয়েই থাকলো লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩৭ মিনিটে জর্ডন আইবির গোলে এগিয়ে যায় অল রেডরা।
ম্যাচটি জিতলেও মিডফিল্ডার কৌটিনিয়ো ও ডিফেন্ডার ডিয়ান লোভরেন হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন প্রথমার্ধে।
তবে কৌটিনিয়োর বদলে মাঠে নেমে গোল করে, প্রত্যাশা পূরন করেছেন জর্ডন আইবি।
ক্যাপিটাল ওয়ান কাপে আর মাত্র দুই ম্যাচ জিতলেই অলরেডদের দায়িত্বে এসে প্রথমবারের মতো কোনো শিরোপা জিতবেন ইয়ুর্গেন ক্লপ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: