খেলা

কোপাতে বার্সার জয়

বার্সার জয়
বার্সার জয়

স্প্যানিশ কাপ-কোপা দেল’রের শেষ ষোলোর প্রথম লেগে জয় পেয়েছে বার্সেলোনা। কাতালান ডার্বিতে লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। তবে বিরতিতে যাবার আগেই দুটি গোল করে দলকে এগিয়ে নেন মেসি। ইনিয়েস্তার সাহায্যে গোল করার পর, ফ্রি-কিক থেকে অসাধারণ একটি গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে জেরার্ড পিকে ও নেইমারের গোল দুটিও বানিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার। মাঝে লাল কার্ড পান এস্পানিওলের দুই খেলোয়াড়। নয়জনের এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলের জয় ছিনিয়ে নেয় বার্সা।

কোপা দেল রের অন্য ম্যাচে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। আলভারো নেগ্রেদোর হ্যাটট্রিকে গ্রানাদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যারি নেভিলের শিষ্যরা।

এদিকে, রায়ো ভায়েকানোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লা লিগার শীর্ষ দল অ্যাতলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ