খেলা

দ.আফ্রিকার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা

হাশিম আমলা
হাশিম আমলা

দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাশিম আমলা। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি ড্র হওয়ার পরপর এ ঘোষণা দেন তিনি।

তৃতীয় টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্স।

দীর্ঘদিন ফর্মের বাইরে থাকলেও, কেপ টাউন টেস্টে দ্বিশতক হাঁকান আমলা।

২০১৪ সালের জুনে গ্রায়েম স্মিথের উত্তরসূরি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের দায়িত্ব নেন তিনি। সে থেকে ১৪টি টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকে চাপে ছিলেন তিনি। এরপর ডারবানে ইংলিশদের কাছে ২৪১ রানে হারে আমলাবাহিনী। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে থেকেই ক্যাপ্টেন্সি ছাড়ার কথা ভাবছিলেন তিনি।

১৪ জানুয়ারি জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ডি ভিলিয়ার্স।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ