কনফেডারেশন অব আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার পেরে এমরিক আবেমিয়াং।
সিএএফ সদস্য দেশগুলোর কোচ ও টেকনিকাল ডিরেক্টরদের ভোটে বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় নির্বাচন করা হয়। ১৪৩ পয়েন্ট পাওয়া আবেমিয়াংয়ের থেকে ৭ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ২০১৪ সালের বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় ম্যনাচেস্টার সিটি তারকা ইয়া ইয়া তোরে।
১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন ঘানা ও সোয়ানসি সিটি মিডফিল্ডার আন্দ্রে আইয়ু। গেবন ও বরুশিয়া ডর্টমুন্ড তারকা আবেমিয়াং কিছুদিন আগে বিবিসি বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের পুরষ্কার পেয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: