খেলা

জয় দিয়ে বছর শুরু বাংলাদেশের

বাংলাদেশ জাতীয় ফুটবল দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দল

জয় দিয়ে বছর শুরু করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার দুপুরে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন সাখাওয়াত হোসেন রনি।

সাফের ব্যর্থতা পেছনে ফেলে দারুণভাবে নতুন বছর শুরু করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশনের সূচনা করলো মারুফুল হকের শিষ্যেরা। বল দখলে রেখে, পাসিং ফুটবল খেলে, প্রথমার্ধেই লঙ্কানদের জালে একে একে তিনটি গোল করে মামুনুলবাহিনী। মামানুলের লং পাস পেয়ে, জাহিদ হোসেন বল সাখাওয়াত হোসেন রনিকে এগিয়ে দিলে লিড পায় বাংলাদেশ।

নিজেদের ডি-বক্সে ফাউল করে অবশ্য বিপদ ডেকে এনেছিলেন ডিফেন্ডার নাসির। পেনাল্টি পায় শ্রীলঙ্কা। গোল করে বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলমকে বোকা বানান অ্যাডিসন ফিগুরাডো।

তবে লঙ্কানদের বেশিক্ষণ সমতায় থাকতে দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। মামুনুলের কর্ণারে হেড করে দলকে এগিয়ে নেন ইয়াসিন খান।

২-১ এ এগিয়ে যাবার পরও আক্রমণের ধার ভোঁতা হয়নি বাংলাদেশের। একের পর এক আক্রমণ চালিয়ে প্রথমার্ধের শেষদিকে তৃতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। নাবীব নওয়াজ জীবনের গোলে ৩-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় টিম বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। খেসারতও দিতে হয় কিছুক্ষণের মধ্যেই। বাংলাদেশ রক্ষণের ভুলে, বল পেয়ে যান চাতুরাঙ্গা সানজীভা। গোল করে ব্যবধান ৩-২ করেন তিনি।

এরপর নিশ্চিত গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের মুহুমুর্হু আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করেন বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলম।

ম্যাচের শেষ প্রান্তে এসে চতুর্থ গোলের দেখা পায় মামুনুল বাহিনী। লঙ্কান ডিফেন্সের ভুলটা ভালোভাবেই কাজে লাগান সাখাওয়াত হোসেন রনি। ৪-২ গোলে জেতে টিম বাংলাদেশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ