দেপোর্তিভো লা করুণার বিপক্ষে ম্যাচের মাধ্যমে, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ডাগ আউটে অভিষেক হতে যাচ্ছে লিজেন্ড ফুটবলার জিনেদিন জিদানের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
দশ বছর আগে গ্যালাক্টিকোসদের জার্সিতে শেষবার মাঠে দেখা গিয়েছিল জিজুকে। ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদকে প্রায় সব ধরনের সাফল্য এনে দেয়া এ ফ্রেঞ্চম্যান মাঠে নামছেন নতুন চ্যালেঞ্জ নিয়ে। রাফায়েল বেনিতেজের পর হেড কোচের দায়িত্ব পেয়ে দলকে নিয়ে তিন দফায় অনুশীলন করেছেন জিদান।
এ মুহূর্তে রিয়াল মাদ্রিদ ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তৃতীয় স্থানে। কোচ হিসেবে তার প্রথম প্রতিপক্ষ দেপোর্তিভোর পয়েন্ট ২৭।
এদিকে, নিষেধাজ্ঞা থাকায় হামেস রড্রিগেজকে হয়ত খেলাতে পারবেন না জিজু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: