সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ফলে ২-২ ব্যবধানে ড্র হয়েছে সিরিজ।
প্রথম তিন ওয়ানডের দুটি আফগানিস্তান ও তৃতীয়টি জিতেছিল জিম্বাবুয়ে। ফলে দু দলের লক্ষ্য ছিল ভিন্ন। তবে টেস্ট প্লেয়িং নেশনের বিপক্ষে সিরিজ জিততে ব্যর্থ হয়েছে আফগানরা। অন্যদিকে সিরিজ হার এড়িয়েছে জিম্বাবুয়ে। শারজাতে টসে জিতে ব্যাটিঙে নামে জিম্বাবুয়ে।
পিটার মুর ৫২ ও চিভাভা ৫৩ রান করে ওপেনিঙে এনে দেন ৯২ রানের পার্টনারশিপ। তবে এরপর জিম্বাবুয়ের আর কোনো ব্যাটসম্যানই খেলতে পারেননি বড় ইনিংস। শেষপর্যন্ত ৪৯ ওভার ১ বলে ২২৬ রানে গুটিয়ে যায় চিগাম্বুরার দল।
২২৭ রানের টার্গেট আফগানদের জন্য কঠিন হয়ে পড়ে টপ অর্ডারের ব্যর্থতায়। ১৬১ রানে অলআউট হয় তারা। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৪৫ রান করেছেন মোহাম্মদ শাহজাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: