শ্রীলঙ্কাকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০তে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড।
লঙ্কানদের দেয়া ১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাঝে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন তিলকারত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।
দিলশান ২৮ ও ম্যাথিউস করেন ৮১ রান। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪২ রান তোলে লঙ্কানরা।
গ্র্যান্ট ইলিয়ট নিয়েছেন ৪ উইকেট। জবাব দিতে নেমে, লঙ্কান বোলারদের সীমানাছাড়া করতে থাকেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন। গাপটিল ৬৩ রান করে ফিরে গেলেও উইলিয়ামসনের ৩২ ও কলিন মুনরোর ১৬ বলে অপরাজিত ৫০ রানে ভর করে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় ব্ল্যাক ক্যাপরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: