খেলা

বাংলাদেশ অলিম্পিক দলের শুরু ড্র দিয়ে

বঙ্গবন্ধু গোল্ড কাপ
বঙ্গবন্ধু গোল্ড কাপ

ড্র দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করলো বাংলাদেশ অলিম্পিক দল। ‘বি’ গ্রুপের খেলায় বাহরাইনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গঞ্জালো মোরেনোর শীষ্যরা। শুরুতে লিড নিলেও তা ধরে রাখতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভ সূচনা করে বাংলাদেশ জাতীয় দল। এবার বাহরাইনের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামে জাতীয় দলের ৫ জন ও অনুর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ অলিম্পিক দল।

রোববার যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমনাত্বক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ১৭ মিনিটে গোলও পেয়ে যায় গঞ্জালো মোরেনোর শীষ্যরা। জটলার মধ্য থেকে গোল করে বাংলাদেশ অলিম্পিক দলকে লিড এনে দেন ইউসুফ শিফাত।

তবে, বাংলাদেশের সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ডিফেন্সের শিশুতোষ ভুলে জসিম আল শেখ স্কোর করে বাহরাইনকে খেলায় সমতা এনে দেন। এরপর লিড নিতে একের পর এক আক্রমন চালায় দুই দলই। তবে, গোলের সুযোগ সৃষ্টি করেও তা কাজে লাগাতে পারেনি কেউই।

দ্বিতীয়ার্ধেও চেষ্টা চালিয়ে যায় বাহরাইন ও বাংলাদেশ অলিম্পিক দল। তবে ফিনিশারের অভাবে গোল করতে ব্যর্থ হয় লাল সবুজরা।

৮২ মিনিটে আল শেখের দুর পাল্লার শট বারের ওপর দিয়ে গেলে গোলবঞ্চিত হয় বাহরাইনও।

শেষদিকে, হ্যান্ডবল ও ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনোয়ার আলী। ১০ জনের দলে পরিণত হয় বাহরাইন।

তবে, শেষ পর্যন্ত কোনো দলই জালের ঠিকানা খুঁজে না পাওয়ায় ১-১ গোলেই শেষ হয় খেলা। বুধবার মালদ্বীপের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ অলিম্পিক দল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ