ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন দু'অখ আজ (সোমবার) রাতে নিষ্পত্তি হবে কার হাতে উঠতে যাচ্ছে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এই তালিকায় এবার যোগ হয়েছেন নেইমার।
গত ছয় বছর ধরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যেই হাত বদল হচ্ছে ব্যালন দু'অখ।
এরমধ্যে টানার চারবার মেসি এবং গত দুই বছর ধরে এ পুরস্কার জিতেছেন রোনালদো। এবারও হাড্ডা হাড্ডি লড়াই দেখা যাবে ফুটবলের দুই সেরা তারকার মধ্যে।
চলতি বছর বর্ষসেরার সম্মান পেলে লিওনেল মেসি হবেন সবচেয়ে বেশীবার ব্যালন দ্যু অখ জেতা ফুটবলার।
এদিকে, রোনালদোর সামনে টানা তৃতীয় বারের মতো এ সম্মান জয়ের সুযোগ। এই দুজনের সঙ্গে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
২০১৫ সালে ৫৭ ম্যাচে ৫৭টি গোল করলেও দলকে কোন শিরোপা জেতাতে পারেননি রোনালদো।
অন্যদিকে মেসি ৬১ ম্যাচে ৫২টি গোল করেছেন পাশাপাশি ক্লাবকে এনে দিয়েছেন ৫টি শিরোপা। আর মেসি থেকে এক ম্যাচ বেশি খেলে ৪৫ গোল করেছেন নেইমার।