‘বি’ গ্রুপের উত্তেজনাপূর্ণ ম্যাচে কম্বোডিয়াকে ৩-২ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে শুভ সূচনা করেছে মালদ্বীপ।
সোমবার যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে শুরুতেই ইসমাইল ইসার গোলে লিড নেয় মালদ্বীপ। ১৪ মিনিটে খেলায় সমতা ফেরান কম্বোডিয়ার ভান্দেথ সান। ৩৭ মিনিটে হাসান নাইজের গোলে আরো একবার এগিয়ে যায় মালদ্বীপ।
তবে ৪৫ মিনিটে খেলায় আবারো সমতা আনে কম্বোডিয়া। এবার স্কোরশিটে নাম লেখান তিথ দিনা। ২-২ গোলের সমতায় বিরতিতে যায় উভয় দল।
দ্বিতীয়ার্ধে হাসান নাইজ দ্বিতীয় গোল করলে ৩-২ ব্যবধানের জয় পায় মালদ্বীপ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: