খেলা

ওয়েস্ট ইন্ডিজের যুব দলকে হারাল বাংলাদেশ যুব দল

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

রাজধানীর মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের যুব দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুব দল।

ক্যারিবীয়দের দেয়া ১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৯ ওভার ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারাদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ ওভার ২ বলে ১১৪ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় যুব দল। টাইগারদের হয়ে ৪ উইকেট নেন শাওন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পিনাক ঘোষের উইকেট হারালেও সাঈফ হাসানের ৩৯ ও নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৪১ রানে ভর করে ৮ উইকেটের জয় তুলে নেয় মেহেদি হাসান মিরাজের দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ