খেলা

আবারো 'ব্যালন দু অখ’ এর সেরা মেসি

 মেসি
মেসি

পঞ্চমবারের মতো ফিফা ব্যালন দু অখ জিতলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরমধ্য দিয়ে সবচেয়ে বেশিবার বিশ্বের সেরা ফুটবলারের সম্মান জয়ের কৃতিত্ব দেখালেন এ জাদুকর।

২০১৪ সালের ২২ নভেম্বর থেকে ২০১৫ সালের ২০ নভেম্বর পর্যন্ত পারফর্মেন্সের ভিত্তিতে, ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক ও কোচ এবং নির্বাচিত সাংবাদিকদের ভোটে নির্বাচন করা হয়েছে গেলো বছরের বর্ষসেরা ফুটবলারকে।

অনুষ্ঠানের শেষ আকর্ষণ, মেসির পঞ্চম-নাকি রোনালদোর চতুর্থ না নেইমারের প্রথম ব্যালন দ্যু অখ। অনুষ্ঠান জুড়ে এ নিয়েই মূল আগ্রহ ছিল সবার।

মুখবন্ধ সোনালী খামটা হাতে নিয়ে ব্রাজিলের তারকা ফুটবলার ও ২০০৭ সালে ব্যালন দু'অখ জেতা কাকা, আর ফিফার ভারপ্রাপ্ত সভাপতি ইসা হায়াতু মঞ্চে আসলে, যেন উৎকন্ঠা আরো বেড়ে যায় মেসি, রোনালদো, নেইমারের পাশাপাশি বিশ্বের সবফুটবল ভক্তদের মাঝে।

প্রতি ১০১ মিনিটে যার একটি গোল, আর ২০২ মিনিটে একটি করে গোলের অ্যাসিস্ট, পাশাপাশি লা লিগায় নিজ ক্লাব বার্সেলোনার হয়ে ৩৪টি সরাসরি গোল করা ফুটবলার আর কে আছেন? ঠোটের কোণায় এক চিলতে হাসি, আর ছোট্ট নাটকীয়তায় ব্রাজিল তারকা কাকা, ঘোষণা করলেন ব্যালেন দু'অখ জয়ী ফুটবল যাদুকরের নাম, লিওনেল মেসি।

২০০৯ থেকে ২০১২ সাল টানা চারবছর ব্যালন দু'অখের শিরোপাটা নিজেরই করে ফেলেছিলেন মেসি। মাঝে ২০১৩ ও ২০১৪ সালে পরপর দু'বার ব্যলন দু অখ জয়ী পর্তুগীজ সুপারস্টার ক্রিষ্টিয়ানো রোনালদোর কাছে হারানোর পর আবারো বিশ্ব ফুটবল শ্রেষ্ঠত্বের সম্মান মেসির হাতে।

গেলো বছর জাতীয় দলের হয়ে আলো ছড়ানোর পাশাপাশি মেসি স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জিতিয়েছেন ৫টি শিরোপা। ৬১ ম্যাচে ৫২ টি গোল করেছেন এই ক্ষুদে জাদুকর। লিগে ৪৩ গোল করে হয়েছেন বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা।

এদিকে, বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। আর সেরা গোল করে পুসকাস পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান ফুটবলার ওয়েন্ডেল লিরা। সেইসঙ্গে বর্ষসেরা কোচ হয়েছেন বার্সেলোনার ম্যানেজার লুইস এনরিকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ